ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গঙ্গার পানি না এলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে জয়পুরহাটে কোটি টাকার বেশি মূল্যের বেলেপাথরের খণ্ড উদ্ধার, আটক ১ বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক সংকটে শিখন ঘাটতি, মুখস্থ নির্ভরতায় ভিত দুর্বল জনবলসংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নেই—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের এই অংশটুকু সামনে আসতেই তৈরি হয়েছে আলোচনা ও বিভ্রান্তি। কয়েকটি গণমাধ্যমে
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২১ সময়
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নেই—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের এই অংশটুকু সামনে আসতেই তৈরি হয়েছে আলোচনা ও বিভ্রান্তি। কয়েকটি গণমাধ্যমে এমন শিরোনামে ফটোকার্ড প্রকাশের পর অনেকে বিষয়টিকে জুলাই সনদবিরোধী বক্তব্য হিসেবে দেখছেন। কিন্তু বক্তব্যের পুরো অংশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সনদের আইনি ভিত্তি না থাকলেও এর রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে বক্তব্যের একপর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই সনদের কোনো আইনি ভিত্তি আছে কি না—তার উত্তর হলো, নেই। তবে এর রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি শক্তিশালী।


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করেই মূলত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম তাদের শিরোনাম ও ফটোকার্ডে শুধু ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’—এই কথাটুকু তুলে ধরে। কোথাও শিরোনাম করা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’। আবার কোনো কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’।


ফলে বক্তব্যের পুরো প্রেক্ষাপট না জেনে অনেকেই এটিকে জুলাই জাতীয় সনদের বিরোধিতা হিসেবে বিবেচনা করছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এর রাজনৈতিক সমঝোতার গুরুত্বও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ, সালাহউদ্দিন আহমদের বক্তব্যের মূল বিষয় শুধু সনদের আইনি ভিত্তি না থাকা নয়; বরং আইনি ভিত্তি না থাকলেও রাজনৈতিক সমঝোতার দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি—এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব