ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গঙ্গার পানি না এলে ভারতের পণ্য বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ নিয়ে মন্ত্রণালয়ের বিবৃতি সীমান্তের ওপার থেকে শ্রমিকদের ইন্ধন দিয়ে অস্থিরতার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, আগুন জ্বলছে জয়পুরহাটে কোটি টাকার বেশি মূল্যের বেলেপাথরের খণ্ড উদ্ধার, আটক ১ বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক সংকটে শিখন ঘাটতি, মুখস্থ নির্ভরতায় ভিত দুর্বল জনবলসংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর

ক্ষমতার অংশীদার হওয়ার সুযোগ থাকলেও সংসদীয় আসন কিংবা মন্ত্রিত্বের প্রলোভনে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেননি বলে দাবি করেছেন ইসলামী
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১৭ সময়
বিএনপি-আওয়ামী লীগও প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর

ক্ষমতার অংশীদার হওয়ার সুযোগ থাকলেও সংসদীয় আসন কিংবা মন্ত্রিত্বের প্রলোভনে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেননি বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তাঁর বক্তব্য, বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে ক্ষমতার লোভে রাজনীতি করেন না বলে সেই প্রস্তাবে সাড়া দেননি তাঁরা। একই সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনাও নাকচ করার ইঙ্গিত দিয়েছেন তিনি।


রোববার, ১ নভেম্বর বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। মুফতি রেজাউল করীম বলেন, ২০ থেকে ৩০টি সংসদীয় আসন কিংবা এক-দুটি মন্ত্রিত্বের প্রয়োজন হলে জামায়াতের সঙ্গে জোট করেই কেন সংসদ সদস্য হতে হবে? বিএনপি তাঁদের এমন প্রস্তাব আগেই দিয়েছিল। আওয়ামী লীগও একই ধরনের প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে তাঁদের দল ক্ষমতার লোভে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন।


তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ৩০০টি সংসদীয় আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছিল। নির্বাচনে দলটির প্রতীকে সাড়ে ২২ লাখের বেশি ভোট পড়বে, তা তিনি নিজেও আগে ধারণা করতে পারেননি। প্রত্যাশিত ফল না এলেও দলটি হতাশ হয়নি এবং রাজনৈতিক লক্ষ্য থেকে সরে যায়নি বলে জানান তিনি।


জাতীয় নির্বাচন-২০২৬-এর পর ইসলামের নামে রাজনীতি করা দলগুলোর মধ্যে নিজেদের অবস্থান তুলে ধরে রেজাউল করীম দাবি করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে রয়েছে। তাঁর বক্তব্য, ইসলামের আদর্শভিত্তিক রাজনীতির ক্ষেত্রে তাঁদের দলের বিকল্প নেই। নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অন্য দলগুলোর মতো তাঁরাও ইশতেহার প্রকাশ করেছেন। তবে তাঁদের ইশতেহারে ইসলাম ও শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ক্ষমতায় গেলে ইসলাম ও শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে জানান তিনি।


ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভীতি ও ভুল ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তাঁর মতে, অনেকেই ইসলাম শব্দ শুনলে ভয় পান। অথচ ইসলাম একটি আদর্শ। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

রোজার আগেই সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব