ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বছরে মাত্র দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, সাশ্রয়ী জেনেরিক ওষুধে এফডিএর অনুমোদন আগামী ৪৮ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প ২০২৭ সালের সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল চকরিয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৭৫ বছর বয়সী বৃদ্ধের গাজীপুরে আন্দোলনকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা, মোটরসাইকেলে আগুন পেঙ্গুইনের ভালোবাসা মিরপুর ও উত্তরায় হকারদের জন্য বিকল্প জায়গা খুঁজছে ডিএনসিসি দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে রয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৪২ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৬, রাত ৮:৪২ সময়
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতিতে চাপে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে এগিয়ে রয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভোটারদের অসন্তোষ দলটির নির্বাচনী সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তবে অতীতে জনমত জরিপের পূর্বাভাসের সঙ্গে প্রকৃত ফলাফলের অমিল থাকায় এবারের নির্বাচন নিয়েও অনিশ্চয়তা কাটছে না। আগামীকাল (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজনীয় ২১৮টির বেশি আসনে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। একই সঙ্গে সিনেটের কয়েকটি গুরুত্বপূর্ণ আসনেও দলটির অবস্থান বেশ শক্তিশালী।

নিউইয়র্ক টাইমসের সর্বশেষ জরিপে সাউথ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। অথচ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিএনএনের জরিপেও টেক্সাস, কানসাস ও মেইনে ডেমোক্র্যাট প্রার্থীদের এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। তবে নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপ কতটা নির্ভরযোগ্য, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। ২০১৬ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জরিপের পূর্বাভাসের তুলনায় ভালো ফল করেছিলেন ট্রাম্প। অন্যদিকে ২০২০ সালে অধিকাংশ জরিপে জো বাইডেনের বড় ব্যবধানে জয়ের সম্ভাবনা দেখানো হলেও শেষ পর্যন্ত ভোটের ব্যবধান ছিল প্রত্যাশার চেয়ে কম।

গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পাবলিক অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ক্লিফোর্ড ইয়াং মনে করেন, বর্তমানে ভোটারদের কাছ থেকে মতামত সংগ্রহ করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। অনেক ভোটার অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল গ্রহণ করেন না, আবার অনেকে জরিপে অংশ নিতেও আগ্রহী নন। বিশেষ করে রক্ষণশীল ভোটারদের একটি অংশ জরিপে কম অংশ নেওয়ায় ফলাফল ডেমোক্র্যাটদের অনুকূলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতিও ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতীতের বিভিন্ন নির্বাচনে দেখা গেছে, ট্রাম্পের এমন অনেক সমর্থক ভোট দিতে কেন্দ্রে এসেছেন, যাঁরা সাধারণত নিয়মিত ভোট দেন না। তাঁদের প্রত্যাশার চেয়ে বেশি উপস্থিতির কারণে অল্প ব্যবধানে এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থানও পাল্টে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাস বলছে, মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দলকে আসন হারানোর মুখে পড়তে হয়। ২০১০ সালে বারাক ওবামার প্রেসিডেন্ট মেয়াদে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে ৬০টির বেশি আসন লাভ করেছিল। আবার ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হয়েছিল। এবারের নির্বাচনেও ডেমোক্র্যাটদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক নির্বাচনী এলাকায় ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিলেন। পাশাপাশি নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক বিভাজন এবং প্রচার-প্রচারণায় রিপাবলিকানদের বিপুল অর্থ ব্যয়ের বিষয়টিও নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। তবে জনমত জরিপের ভুল সব সময় একই রাজনৈতিক দলের বিপক্ষে যায় না। গত বছর কয়েকটি অঙ্গরাজ্য ও বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীরা প্রত্যাশার তুলনায় ভালো ফল করেছিলেন। ফলে এবারের জরিপেও দলটির প্রকৃত জনসমর্থন পুরোপুরি প্রতিফলিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকদের ভাষ্য, কোনো একটি নির্দিষ্ট জরিপের ওপর নির্ভর না করে একাধিক জরিপের গড় ফলাফল বিবেচনা করলে নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তুলনামূলক স্পষ্ট ধারণা পাওয়া যায়। তারপরও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তনকারী ভোটার এবং ভোটকেন্দ্রে অপ্রত্যাশিত উপস্থিতি নির্বাচনের হিসাব-নিকাশ বদলে দিতে পারে।
সব মিলিয়ে এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভালো ফল করার সম্ভাবনা থাকলেও প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে ভোট গণনার ফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি