ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন ৯৭ মিনিটে দুর্দান্ত সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন

ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ

সারাদিনের গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৪ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৪ সময়
ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ
সারাদিনের গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। এতে ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কমেছে এবং স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। তবে বৃষ্টির পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যাপক বজ্রপাতও হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এ ছাড়া গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আসছে কয়েক দফা শৈত্যপ্রবাহ
শীতের আগমনের প্রস্তুতির মধ্যেই আগামী তিন মাসের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির ধারণা, এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে। তবে সামগ্রিকভাবে এবারের শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে পারে। নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলক বেশি হতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী