ঢাকা | |

পাবনায় সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৪৭ সময়
  • আপডেট সময় : ২২ জানুয়ারী ২০২৪, দুপুর ১০:৪৭ সময়
পাবনায় সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছবি : সংগৃহীত
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল রবিবার (২১ জানুয়ারি) ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে জেলার ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় পাবনা জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজ সোমবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সন্ধ্যার পর থেকেই সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে। শীতবস্ত্রের অভাবে কনকনে ঠান্ডায়  দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। অনেকেই পেটের তাগিদে কাজে বের হয়েছেন দিনমজুরসহ রিকশা-ভ্যানচালকেরা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু