ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা ফার্মগেটের পর মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির

গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলা
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ১০ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৪২ সময়
সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির

গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেছেন, তাকে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানো হচ্ছে। ভিডিও বার্তায় পরীমনি বলেন, কেউ ভুল করলে তার কাছে ক্ষমা চাওয়া যেতেই পারে। তবে সেই ক্ষমা চাওয়ানোর পদ্ধতি নিয়েই প্রশ্ন রয়েছে। তার দাবি, গলা চেপে ধরা কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে কাউকে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। একজন মানুষকে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা কেন করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।


নিজের ভুলের কথাও স্বীকার করেছেন পরীমনি। তিনি বলেন, তিনি গালিগালাজ করেছেন, যা করা ঠিক হয়নি। এ জন্য ক্ষমা চাইতে তার আপত্তি নেই। তবে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্তা করা হলেও সে বিষয়ে কথা বলা যাবে না—এ ধরনের কোনো শর্ত তিনি মেনে নিতে রাজি নন। তার মতে, ব্যক্তিগত ইগো থেকে রাস্তায় নেমে আন্দোলন না করে যুক্তিসংগতভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। পরীমনির অভিযোগ, তাকে অপদস্থ করার পাশাপাশি তার পেশাগত কাজেও বাধা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দিয়ে তাকে কাজে না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে বয়কটের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন এই অভিনেত্রী।


পরীমনির ভাষ্য, বয়কটের প্রচারণায় প্রত্যাশিত ফল না আসায় এখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, তিনি যেখানে যাবেন, সেখানেই গিয়ে অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এভাবে তাকে চাপে ফেলার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। ভিডিও বার্তার শেষ দিকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন পরীমনি। তিনি প্রশ্ন তোলেন, হাতে ফোন, একটি ফেসবুক পেজ কিংবা নিবন্ধন থাকলেই কি কেউ সাংবাদিক হয়ে যান? সাংবাদিকতার পরিচয়ের আড়ালে যা ইচ্ছা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।


পরীমনি আরও বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী