ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম রাতের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া হতে পারে ১০ অঞ্চলে ইউপি নির্বাচন কীভাবে ও কবে অনুষ্ঠিত হবে, জানাল ইসি ডিলার নিয়োগ নিয়ে প্রশ্নে সংসদে উত্তেজনা, পরিস্থিতি সামাল দেন ডেপুটি স্পিকার বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে

এইচএসসি ও সমমানের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুযোগ নিশ্চিত
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৯ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৬, বিকাল ৭:৫৯ সময়
সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে
এইচএসসি ও সমমানের সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুযোগ নিশ্চিত করতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২০ ফেব্রুয়ারি। এর আগে আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদন করার জন্য অতিরিক্ত সাত দিন সময় পাবেন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১ জানুয়ারি। পরবর্তী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন জানিয়েছেন, সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাঁরা এসএসসির ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে আবেদন করার সুযোগ পাবেন। পরে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলে পরীক্ষায় বসতে পারবেন। অন্যথায় তাঁদের অংশগ্রহণের সুযোগ থাকবে না। উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ফলাফল ডিসেম্বরের শেষ দিকে প্রকাশিত হতে পারে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যেন পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।

ইউজিসির ওই সভার পর সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় আগের ঘোষিত সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তে অটল রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম