ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৫১ সময়
শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে তাঁর বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৫ নভেম্বর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 


এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের পতন হলেও দলটির নেতাকর্মীদের কথিত নাশকতামূলক তৎপরতা বন্ধ হয়নি। তাঁর দাবি, তারা গোপনে নাশকতা, অগ্নিসংযোগ ও বোমাবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। দেশের ভেতরে ও বাইরে থেকে পতিত ফ্যাসিবাদী শক্তি অরাজকতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। 


তিনি আরও অভিযোগ করেন, তৈরি পোশাক খাতেও নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের এমন প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।  এর আগে শনিবারও শেখ হাসিনার দেশে ফেরা ও তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে বক্তব্য দিয়েছিলেন রিজভী। তিনি বলেছিলেন, আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড