ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

আগামী মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে কে থাকছে বিরোধী দল ?

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। তার আগে প্রধান হুইপ ও পাঁচ হুইপ নিয়োগ
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৮ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:১৮ সময়
আগামী মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে কে থাকছে বিরোধী দল ? ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার। তার আগে প্রধান হুইপ ও পাঁচ হুইপ নিয়োগ দেওয়া হলেও বিরোধী দলীয় নেতা এখনও অনুমোদন হয়নি। এবারের ভোটে যে রেকর্ড ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা জোট বা কোনো দলে যোগ দিচ্ছেন কি না তাও স্পষ্ট হয়নি। তবে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টনে দলে বা জোটভুক্ত হওয়ার বিষয়টি তাদেরকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি, কল্যাণ পার্টি ১টি এবং স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসন আওয়ামী লীগ পাবে ৩৮টি, জাতীয় পার্টি পাবে ২টি, আর স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন ১০টি আসন। স্বতন্ত্র সংসদ সদস্যদের রোববার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বতন্ত্ররা দল বা জোটভুক্ত হচ্ছেন কি না তা জানা যাবে সেদিনই।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “দ্বাদশ সংসদে প্রতিনিধিত্বকারী পাঁচটি দল ও ৬২ জন সংসদ সদস্যকে দল ও জোটভুক্ত হওয়ার বিষয়ে মতামত জানাতে চিঠি দেওয়া হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তা কমিশনকে জানাতে হবে। এরপরই সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

স্বতন্ত্র সংসদ সদস্যরা রাজনৈতিক দলে বা জোটে যোগদান করতে চাইলে তা ৩১ জানুয়ারির মধ্যে জানাতে মঙ্গলবার দলগুলোর কাছে চিঠি পাঠায় ইসি। সেখানে বলা হয়, “কোনো নির্দলীয় সংসদ সদস্য আপনার দলে বা জোটে যোগদান করেছেন কি না, অথবা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের উদ্দেশ্যে অন্য কোনো দলের সঙ্গে আপনার দলে জোট গঠিত হয়েছে কি না; তা ৩১ জানুয়ারি নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে।”

ইতোমধ্যে জোটওয়ারি তালিকাভুক্ত করতে জাসদ চিঠি দিয়েছে ইসিতে। অতিরিক্ত সচিব অশোক জানান, বৃহস্পতিবার জাসদের নির্বাচিত একজন সংসদ সদস্যকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটভুক্ত করার জন্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু চিঠি দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্বতন্ত্ররা দল বা জোটভুক্ত না হলে পরবর্তী করণীয় বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী