ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩ উত্তরা থেকে কমলাপুর, মেট্রোরেলের নতুন গন্তব্য ২০২৭ সালের জুলাই দাঁড়িয়ে প্রস্রাব করতে নবীজি কেন নিষেধ করেছেন গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪ ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, শিল্পকারখানায় আগুন ‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, শিল্পকারখানায় আগুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই বাহরাইনে ইরানি হামলা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১০ সময়
বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, শিল্পকারখানায় আগুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই বাহরাইনে ইরানি হামলা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির একটি বেসামরিক শিল্পকারখানায় হামলার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। একই সময়ে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।


শনিবার ২১ নভেম্বর গভীর রাতে এসব ঘটনা ঘটে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে ‘ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের দাবি, হামলায় প্রাথমিকভাবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা।


তবে যে শিল্পকারখানাটিতে হামলার ঘটনা ঘটেছে, সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি বাহরাইনের কর্তৃপক্ষ। হামলার আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় সাধারণ বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। অন্যদিকে হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালানো হয়েছে।


আইআরজিসির দাবি, আল-রিফা ও আওয়ালি এলাকায় থাকা দুটি সামরিক অবস্থানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। ইরানের দাবি অনুযায়ী, তাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়। আইআরজিসি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি নজরদারি ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশের পর অভিযানটি পরিচালনা করা হয়।


এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ইসা ও জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দাবি করেছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিরোধী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে গিয়ে আঘাত হানে। এতে সেখানে বড় ধরনের আগুনের সৃষ্টি হয়।


বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটি একাধিকবার হামলার মুখে পড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে কয়েক সপ্তাহের বিরতির পর বাহরাইনে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। এদিকে নতুন করে ইরানি হামলা এবং বাহরাইনের পাল্টা প্রতিরোধের ঘটনায় উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


সূত্র: আল জাজিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট