ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের রঙ মেশানো শুঁটকি-পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ গঙ্গা চুক্তির নবায়ন: ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সহযোগিতা প্রধানমন্ত্রী আজ থেকে সংলাপে বসছেন জুলাই শরিকদের সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, জীবনে আর বিয়ে না করার ঘোষণা যুবকের সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতে বেসরকারি বিনিয়োগের পথ খুলল দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতে বেসরকারি বিনিয়োগের পথ খুলল

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ এবার বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে যাচ্ছে সরকার। বেসরকারি বিনিয়োগে এসব ছাদে স্থাপন করা হবে
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়
সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতে বেসরকারি বিনিয়োগের পথ খুলল

সরকারি ভবনের অব্যবহৃত ছাদ এবার বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগাতে যাচ্ছে সরকার। বেসরকারি বিনিয়োগে এসব ছাদে স্থাপন করা হবে সৌরবিদ্যুৎকেন্দ্র। এতে সরকারি প্রতিষ্ঠানকে কোনো নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে না। বরং উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।


এ জন্য উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ এবং চুক্তির শর্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। সারা দেশে প্রাথমিকভাবে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠানকে প্রকল্প বাস্তবায়নের জন্য বাছাই করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হবে। নির্ধারিত সময়ের মধ্যে চালু হওয়া যোগ্য প্রকল্পের উদ্বৃত্ত বিদ্যুৎ ২০৩০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার ব্যবস্থা রাখা হয়েছে।


নতুন ব্যবস্থায় বেসরকারি উদ্যোক্তারাই সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ বহন করবেন। সরকারি প্রতিষ্ঠান শুধু ভবনের ছাদ ব্যবহারের সুযোগ দেবে। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রচলিত খুচরা মূল্যের তুলনায় ২০ শতাংশ ছাড়ও পাওয়া যাবে। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। এই সময়ে কেন্দ্রের মালিকানা ও পরিচালনার দায়িত্ব থাকবে বিনিয়োগকারীর হাতে। তবে চুক্তির মেয়াদ শেষ হলে সৌরবিদ্যুৎকেন্দ্রটি সংশ্লিষ্ট ছাদমালিক সরকারি প্রতিষ্ঠানের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। উভয় পক্ষ চাইলে পরে চুক্তি নবায়নও করা যাবে।


উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। যে প্রতিষ্ঠান বেশি পরিমাণ বিদ্যুৎ বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্যও বড়। ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আরও ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


তবে এত বড় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা, ভবনের কাঠামোগত সক্ষমতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন রয়েছে। প্রায় ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তুলতে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। ফলে এখন বড় প্রশ্ন—সরকারের এই উদ্যোগ বাস্তবে কত দ্রুত এগোয় এবং নির্ধারিত সময়ের মধ্যে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করা সম্ভব হয়। কারণ বিশাল লক্ষ্য ঘোষণা করলেই হবে না, প্রকল্পগুলোর বাস্তবায়ন, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণই শেষ পর্যন্ত এই উদ্যোগের সফলতা নির্ধারণ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি