ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের রঙ মেশানো শুঁটকি-পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ গঙ্গা চুক্তির নবায়ন: ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সহযোগিতা প্রধানমন্ত্রী আজ থেকে সংলাপে বসছেন জুলাই শরিকদের সঙ্গে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, জীবনে আর বিয়ে না করার ঘোষণা যুবকের সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুতে বেসরকারি বিনিয়োগের পথ খুলল দক্ষিণ লেবাননে হামলা থামাচ্ছে না ইসরায়েল নতুন বছরে ইরানে পুনরায় সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল সোমবার ২৩ নভেম্বর
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৩ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৫৩ সময়
এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল সোমবার ২৩ নভেম্বর বিকেল ৩টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে খুদে বার্তা। রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এবার দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাত্র ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনরায় পরীক্ষা করা হয়েছে। এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।


ফল প্রকাশের পরদিন, ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। প্রকাশিত ফলে এক বিষয়ে অকৃতকার্য হন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। এদিকে যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য রয়েছে আরও একটি সুযোগ। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসির সম্পূরক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও শেষ করতে হবে। অর্থাৎ পুনঃনিরীক্ষণের ফলে যাদের ফল পরিবর্তন হবে, তাদের জন্য যেমন নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তেমনি অকৃতকার্য শিক্ষার্থীদের সামনে থাকছে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ। এখন বিকেল ৩টার ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছেন হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি