ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের রঙ মেশানো শুঁটকি-পচা মাংস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া

ট্রাম্পের সঙ্গে যোগাযোগের দরজা বন্ধ, কিন্তু নীরবে পারমাণবিক শক্তি বাড়িয়েই চলেছেন কিম জং-উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
নীরবে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া

ট্রাম্পের সঙ্গে যোগাযোগের দরজা বন্ধ, কিন্তু নীরবে পারমাণবিক শক্তি বাড়িয়েই চলেছেন কিম জং-উন। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা বারবার ব্যর্থ হলেও উত্তর কোরিয়ার নেতা পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছেন না। বরং গত কয়েক বছরে দেশটির পারমাণবিক অস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করা হচ্ছে।


দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এশিয়া সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং-উনের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সাক্ষাৎ হয়নি। এর মধ্য দিয়ে কিমের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কিমকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি করাতে ব্যক্তিগত কূটনৈতিক যোগাযোগের চেষ্টা চালিয়ে আসছেন। তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত এসব প্রচেষ্টায় সাড়া দেয়নি।


প্রতিবেদন অনুযায়ী, গত বছর ট্রাম্প দাপ্তরিক যোগাযোগের মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সাড়া না পেয়ে তিনি একটি চিঠিও পাঠান। জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনে কর্মরত এক কূটনীতিকের হাতে চিঠিটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলেও পরে জাতিসংঘের একটি বৈঠনে চিঠিটি না খুলেই এক মার্কিন কর্মকর্তার কাছে ফেরত দেওয়া হয়।


পিয়ংইয়ংয়ের অবস্থানও স্পষ্ট। ওয়াশিংটন পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপে যেতে আগ্রহী নয় উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক কিমকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক হয়েছিল। ২০১৮ সালে ট্রাম্প এমনকি কিমের সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বলেছিলেন, তিনি কিমের ‘প্রেমে পড়ে গেছেন’। তবে সেই বৈঠকগুলো শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছাতে পারেনি।


বরং যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ২০ থেকে ৩০টি থেকে বেড়ে আনুমানিক ৬০টিতে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, প্রকৃত সংখ্যা ৮০ থেকে ১২০টির মধ্যেও হতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৫ হাজার ৪২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে উত্তর কোরিয়া শুধু পারমাণবিক অস্ত্রের সংখ্যাই বাড়াচ্ছে না, ক্ষেপণাস্ত্র সক্ষমতাও উন্নত করছে। যুক্তরাষ্ট্রের ধারণা, দেশটির কঠিন জ্বালানিচালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।


চলতি সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের আগে ট্রাম্প বারবার কিমের সঙ্গে চতুর্থ বৈঠকের সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চীনে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেই দেশ ছাড়েন তিনি। অন্যদিকে, সেই সময় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমকে স্কি রিসোর্ট ও একটি নৌ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে দেখা যায়। বিশ্লেষকদের মতে, কিমকে পারমাণবিক অস্ত্র সীমিত করতে রাজি করানোর সম্ভাবনা এখন খুবই কম। কারণ উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক মর্যাদা আইন করে সুরক্ষিত করেছে এবং অস্ত্রভান্ডারকে স্থায়ী ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেছে। পাশাপাশি চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতাও আরও গভীর করেছে দেশটি।


সূত্র: দ্য টেলিগ্রাফ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি