ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

মঙ্গলবার সকালে হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকা। সকাল ৭টার দিকে অনুভূত
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২ সময়
ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

মঙ্গলবার সকালে হঠাৎ ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠেছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকা। সকাল ৭টার দিকে অনুভূত হওয়া এই মৃদু কম্পনে অনেকের ঘুম ভেঙে যায়। হঠাৎ কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার প্রায় ৯ কিলোমিটার দূরে। কম্পনের ঝাঁকুনি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিল না। নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।


বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে সকালে ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠায় অনেকে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পন উত্তরাঞ্চলের মানুষের মধ্যে বেশ আতঙ্ক তৈরি করেছে।


সূত্র: প্রাপ্ত তথ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি