ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’ ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করতো: বিস্ফোরক দাবি খাজার টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে উপবৃত্তির আবেদনে এবার জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্যও দিতে হবে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত

দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস

নদী পার হতে না পারায় আগুনের ভয়াবহতা দেখেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। এর মধ্যেই খুলনার দাকোপের একটি
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪১ সময়
দাকোপে আগুনে পুড়ে ছাই ৭ দোকান, নদী পার হতে পারেনি ফায়ার সার্ভিস

নদী পার হতে না পারায় আগুনের ভয়াবহতা দেখেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। এর মধ্যেই খুলনার দাকোপের একটি বাজারে একের পর এক দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার রাতে কালিনগর বাজারের এই অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে বাজারের একটি বন্ধ ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান দাউ দাউ করে জ্বলতে থাকায় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাই প্রথমে এগিয়ে আসেন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে এর আগেই সাতটি দোকান পুরোপুরি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল মোটরসাইকেল গ্যারেজ, মুদি দোকান, চায়ের দোকান ও ওষুধের দোকান। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে। খবর পেয়ে দাকোপ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু পোদ্দারগঞ্জ ফেরিঘাটে পৌঁছানোর পর নদী পার হওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হয়।


এর মধ্যেই চরে আটকে যায় ফেরি। ফলে ফেরি ঘাটে আসতে না পারায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো নদী পার হতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ার পর শেষ পর্যন্ত গাড়ি দুটি ফিরে যায়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হলেও নদী পারাপারের সমস্যার কারণে তা সম্ভব হয়নি।


প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে প্রশাসন। তবে অগ্নিকাণ্ডে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পরবর্তী করণীয় ঠিক করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এই ঘটনায় আবারও সামনে এসেছে প্রত্যন্ত এলাকায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত জরুরি সেবা পৌঁছানোর ক্ষেত্রে নদী ও যোগাযোগব্যবস্থার বড় ধরনের বাধা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ