ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’ ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করতো: বিস্ফোরক দাবি খাজার টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার সাত জেলায় নতুন পুলিশ সুপার, বদলি-পদায়ন ১৪ কর্মকর্তা টানা কমছে স্বর্ণের দাম: নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে উপবৃত্তির আবেদনে এবার জুলাইযোদ্ধা ও ফ্যামিলি কার্ডের তথ্যও দিতে হবে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত: কোন গ্রেডে কত

মিশরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন, নিহত ৩১

কায়রোর ব্যস্ত মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। পেট্রোল ছড়িয়ে পড়ার পর আগুন
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৩ সময়
মিশরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ আগুন, নিহত ৩১

কায়রোর ব্যস্ত মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্যাংকার উল্টে মুহূর্তের মধ্যে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। পেট্রোল ছড়িয়ে পড়ার পর আগুন আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২১ জন।


বুধবার সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর ওয়াররাক এলাকার রিং রোডে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জ্বালানিবাহী ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্যাংকারটি উল্টে যাওয়ার পর সেখান থেকে পেট্রোল ছড়িয়ে পড়ে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। বেশ কয়েকটি যানবাহন আগুনে পুড়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের বিশাল শিখা এবং কালো ধোঁয়ায় রাতের আকাশ ঢেকে গেছে।


দুর্ঘটনার পর দগ্ধ ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া মানুষদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মিশরের সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্যাংকারটি সড়কের মাঝের বিভাজক পার হয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।


তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত কোনো ব্যাখ্যা দেয়নি। বিষয়টি খতিয়ে দেখতে আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কায়রোর একটি হাসপাতাল পরিদর্শন করেছেন। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মহাসড়কটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।


মিশরে সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন ব্যাপকভাবে অমান্য করাকে দেশটির সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। কায়রোর এই ভয়াবহ অগ্নিকাণ্ড সেই ঝুঁকির মাত্রাকেই আবারও সামনে নিয়ে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ