ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মানিকগঞ্জে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে ২ যুবকের মৃত্যু

মানিকগঞ্জে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে
  • আপলোড সময় : ২৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৪৬ সময়
  • আপডেট সময় : ২৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৪৬ সময়
মানিকগঞ্জে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে ২ যুবকের মৃত্যু ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত যুবকের বাড়ী, মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে মো. বাবুল হোসেন(৩৮)। তিনি সদর উপজেলায় কসমেটিকসের ব্যবসা করতেন। অপরদিকে গত ১৬ জানুয়ারি একই ইউনিয়নের ঘোস্তা এলাকার  জাহাঙ্গীনগর গ্রামের নকুমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)।

রোববার (২৮ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন মো. মোয়াজ্জেম আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাবুল হোসেন ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। এরপর তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। পরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। ১৬ জানুয়ারি তার ওয়ার্ডের ঘোস্তা জাহাঙ্গীরনগর গ্রামে খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান নকিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান (২৭)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মুহিদ জানান, লুৎফর খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ জানুয়ারি মারা যান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস