ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

শুরু হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট

আজ থেকে শুরু হবে বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ এর কাজ। এজন্য বিমানবন্দর সড়কে তীব্র
  • আপলোড সময় : ২৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৪৭ সময়
  • আপডেট সময় : ২৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৪৭ সময়
শুরু হচ্ছে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের কাজ, বিমানবন্দর সড়কে তীব্র যানজট ছবি : সংগৃহীত
আজ থেকে শুরু হবে বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-১ এর কাজ। এজন্য বিমানবন্দর সড়কে তীব্র যানজট হতে পারে। তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হতে হবে।

সোমবার (২৯ জানুয়ারি) বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা যায়, বহির্গমন যাত্রীদের গেটে প্রবেশ, চেক-ইন কার্যক্রম বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ, ইমিগ্রেশন, প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন এবং বহির্গমন লাউঞ্জে অবস্থান নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীকে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

রোববার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রজেক্ট (লাইন-১) এর প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা সই করা বিশেষ ট্রাফিক নির্দেশনায় এই পথের যাত্রীদের যথেষ্ট সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে।

বিশেষ ট্রাফিক নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে বাংলাদেশের সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-৬ নির্মাণের লক্ষ্যে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ এর প্রকল্পের কাজ চলমান। প্রকল্পের প্রস্তাবিত বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং খিলক্ষেত স্টেশন এলাকায় আগামী ২৯ জানুয়ারি রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

এমতাবস্থায়, পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম চলাকালীন এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে। ওই করিডরে চলাচলরত সকল জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ