ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ তিন দিনের ব্যবধানে আবারও সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে সাকিব

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের ঘরে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে সবার আগে টি-টোয়েন্টিতে
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৬ সময়
টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলকে সাকিব ছবি : সংগৃহীত
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের ঘরে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশিদের মধ্যে সবার আগে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল। ২৫৪ ইনিংসে ৩১.৯৭ গড়ে তার রান ৭৩৮৬।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।

এ মাইলফলক স্পর্শ করতে টাইগার অলরাউন্ডারকে খেলতে হয়েছে ৩৮৭টি ইনিংস। শনিবার চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার আগে তার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। এদিন ওয়ান ডাউনে ক্রিজে নেমে ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাতে ৩৮৭ ইনিংসে ২১ এর ওপর গড়ে এ সংস্করণে তার রান দাঁড়িয়েছে ৭০১৯।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বাকিরা আছেন বেশ দূরে। টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় তামিম-সাকিবের পেছনে থাকা মুশফিকুর রহিম এখনো ৬ হাজার রানের ঘরেই প্রবেশ করতে পারেননি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন