ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তাহসিফের লাশের সঙ্গে পাওয়া গেল আইফোন, আরও যা মিলল আমারে একটা বিরাট বড় শয়তানে ধরেছে: তাশরীফের বাবা হঠাৎ ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই মেয়ের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোর দাবি নিয়ে পডকাস্টে যা বলেছিলেন তাহসিফ পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার টাইব্রেকারে জিতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের প্রতি সমর্থন জানিয়ে তাইওয়ানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করলো পাকিস্তান নেতানিয়াহুকে সরাতে আরব দল নিয়ে নতুন সরকার গড়ার ডাক ইয়াইর গোলানের

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে জার্মা‌নির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিমান
  • আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৯ সময়
  • আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৪৯ সময়
জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ছবি : সংগৃহীত
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দি‌তে জার্মা‌নির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচ‌নে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন। তি‌নি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে জানা গেছে, দুইদিন দেশটি সফরে থাকবেন বঙ্গবন্ধু কন্যা। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার। মিউ‌নি‌খ স‌ম্মেল‌নে যোগ দেওয়ার পাশাপা‌শি সরকারপ্রধান বেশ কয়েকজন সরকারপ্রধানসহ অন্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন শেখ হা‌সিনা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু