ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর এভাবে দেশ চালানো যাবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

ছাদ থেকে পড়ে অজ্ঞান কণ্ঠশিল্পী নকুল কুমার

কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:১৬ সময়
ছাদ থেকে পড়ে অজ্ঞান কণ্ঠশিল্পী নকুল কুমার ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের বাড়ির ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশ কয়েক মিনিট অজ্ঞান থাকায় তাকে অ্যাম্বুলেন্সেযোগে হাসপাতালে ভর্তি করা হছে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে জানাজানি হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ভিডিও ও স্ট্যাটাসে ছাদ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারানোর খবর জানান নকুল কুমার নিজেই।

তার ফেসবুক পেজে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রামের বাড়িতে শিমুল গাছের ডাল কাটতে নিজ-বাড়ির দোতলা ছাদে ওঠেন তিনি। এরপর র‌্যালিং-এর পাশে দাঁড়িয়ে ডাল কাটার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যান তিনি।

এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে নকুল কুমার বিশ্বাসের বন্ধু আসাদুজ্জামান লিটন জানান, আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী অল্পের জন্য বেঁচে গেছেন। দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোন ক্ষতি হয়নি। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে, এখনও হাসপাতালে।

এদিকে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস জানান, গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুল গাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছিনা। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প