ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে উন্নয়ন ও সমৃদ্ধি: জয়সোয়াল মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ নভেম্বর ঢাকা সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার স্কুল থেকে ছাত্রী অপহরণের চেষ্টাকালে নারী আটক: উদ্ধারে গিয়ে জনতার হামলায় আহত ৪ পুলিশ

ঈদকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন ১ কোট মানুষ

ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই- এই ৫ দিনে ঢাকা ছেড়েছেন ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১০:৩৬ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ১০:৩৬ সময়
ঈদকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন ১ কোট মানুষ ঈদের দিন বৃহস্পতিবারও ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন সিম ব্যবহারকারী।

ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই- এই ৫ দিনে ঢাকা ছেড়েছেন ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬ জন সিম ব্যবহারকারী। বিপরীতে এই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৩২ লাখ ৮২ হাজার ১৫২ জন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, ঈদের ছুটিতে মঙ্গলবার (২৭ জুন) ঢাকার বাইরে যান ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন সিম ব্যবহারকারী। ঈদের আগের দিন বুধবার (২৮ জুন) ঢাকার বাইরে যান ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ জন।

ঈদের দিন বৃহস্পতিবারও ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন সিম ব্যবহারকারী। ঈদের পরদিন শুক্রবার ঢাকা ছাড়েন ১৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন সিম ব্যবহারকারী। সর্বশেষ ১ জুলাই (শনিবার) ঢাকার বাইরে যান ১০ লাখ ৭০ হাজার ৬১৩ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে এই ৫ দিনের মধ্যে সবচেয়ে বেশি ৭ লাখ ৭৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেন মঙ্গলবার। সর্বশেষ শনিবারে ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ৬১ হাজার ৮১৩ জন।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা