ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

পানির নিচে বুর্জ খলিফার চেয়ে তিনগুন উঁচু পর্বতের সন্ধান

বিস্ময়ে ভরপুর সমুদ্রগুলো এই বিস্ময়ের পুরোটা হয়তো কোনো দিনই মানুষের পক্ষে জানা সম্ভব হবে না। তবে সাম্প্রতিক এক
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ১১:৩৯ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, দুপুর ১১:৩৯ সময়
পানির নিচে বুর্জ খলিফার চেয়ে তিনগুন উঁচু পর্বতের সন্ধান ছবি : সংগৃহীত
বিস্ময়ে ভরপুর সমুদ্রগুলো এই বিস্ময়ের পুরোটা হয়তো কোনো দিনই মানুষের পক্ষে জানা সম্ভব হবে না। তবে সাম্প্রতিক এক আবিষ্কারের অংশ হিসেবে বিজ্ঞানীরা পানির নিচে অন্তত চারটি নতুন পর্বত খুঁজে পেয়েছেন; যেগুলো পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার চেয়েও উঁচু। এর মধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা আড়াই কিলোমিটারেও বেশি বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে আজ রোববার ‘টাইমস নাও’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে স্মিট ওশান ইনস্টিটিউটের একদল গবেষক কোস্টারিকার গলফিটো থেকে চিলির ভ্যালপ্যারাইসো যাওয়ার পথে ওই চারটি পর্বতের অস্তিত্ব খুঁজে পান। এগুলোর উচ্চতা ১ হাজার ৫৯১ মিটার থেকে ২ হাজার ৬৮১ মিটারের মধ্যে। সবচেয়ে উঁচু পর্বতটি প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।

স্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক আবিষ্কারের আগে কোনো তথ্য-ভান্ডারেই ওই পর্বতগুলো সম্পর্কে কোনো তথ্য ছিল না। ‘সিবেড-২০৩০’ নামে একটি প্রকল্পের অধীনে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির কাজ করছে এই সংস্থাটি। বর্তমানে এ কাজের ২৫ শতাংশ পর্যন্ত সমাপ্ত হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প