ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

চিকিৎসা বাণিজ্য বন্ধে স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ১:২ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ১:২ সময়
চিকিৎসা বাণিজ্য বন্ধে স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী ছবি: সংগৃহীত
সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার  সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বাণিজ্য বন্ধ করা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। যারা স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আছেন তারা যদি এ বিষয়গুলো নিজেরা পরিদর্শন করে আমাদেরকে প্রতিবেদন দেন, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হবে। কারণ আমাদের পক্ষে সারা দেশের গ্রামেগঞ্জে অভিযান চালানো সম্ভব না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমি সংসদে অনুরোধ করেছি, এখনও অনুরোধ করছি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান আপনারা এগুলো চিহ্নিত করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব।

এর আগে ডা. সামন্ত লাল সেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের নানা সঙ্কট নিয়ে কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ জনবল সঙ্কট। সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান