ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাত, উপহার দিলেন জার্সি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার
  • আপলোড সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ৩:৪১ সময়
  • আপডেট সময় : ৩ জুলাই ২০২৩, দুপুর ৩:৪১ সময়
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাত, উপহার দিলেন জার্সি ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্তিনেজ।

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডার অফিস পরিদর্শনে আসেন। তাকে বরণ করে নেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মার্টিনেজের সঙ্গে সেখানে প্রায় আধা ঘণ্টার মতো সময় কাটিয়েছেন মাশরাফি। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অবশ্য মাশরাফি ও প্রতিমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের কি বিষয়ে আলাপ হয়েছে সেসব কিছুই জানা যায়নি। ফান্ডেডনেক্সটের পর নেক্সটভেঞ্চারে যাওয়ার কথা ছিলো ১১টার দিকে। তবে তার চেয়ে প্রায় দেড় ঘণ্টা আগেই সেখানে পৌঁছান তিনি। নেক্সট ভেঞ্চারে কাটানো সময়ের কিছু ছবি ও সাক্ষাৎকার গণমাধ্যমে পাঠানোর কথা রয়েছে আয়োজকদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের