ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০ বারের বেশি আফটারশক, নিহত বেড়ে ২৫০ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

বোনের কারনে সমালোচনায় ক্রিকেটার সাকিব

আবারো সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেট তারকা ও এমপি সাকিব আল হাসান। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৪, দুপুর ২:৫৯ সময়
বোনের কারনে  সমালোচনায় ক্রিকেটার সাকিব ছবি: সংগৃহীত
আবারো সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেট তারকা ও এমপি সাকিব আল হাসান। দেড় যুগের ক্রিকেট ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন কারণে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। ঝড় উঠিয়েছেন সমালোচনার। তবে এবার নিজের কারণে নয়, সাকিব সমালোচনার মুখে পড়েছেন বোনের কর্মকাণ্ডে। এক বেটিং অ্যাপ মামলার তদন্তে দেখা গেছে সাকিবের বোনের নাম।

সম্প্রতি সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে ভারতের একটি বেটিং অ্যাপ মামলার তদন্তে। ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়ে, মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়। এই ঘটনায় একটি মামলা হয় ভারতীয় আদালতে। এর তদন্ত শুরু হলে অনেকের নামই বেরিয়ে আসে। ওই তদন্তে সাকিবের বোনের নামও পাওয়া যায়।

মূলত মহাদেব বেটিং কোম্পানির সাথে যুক্ত থাকা দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানির গ্রেফতারের পরই তার নাম প্রকাশিত হয়। তদন্তকারী সংস্থা ইডি জানায়, সুরুজ বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিং অ্যাপেও বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন জান্নাতুল হাসান।
এই খবর প্রকাশের পর ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে দেশজুড়ে। এ নিয়ে সাকিব বা তার বোন কেউ এখনো কিছু বলেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে