ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

হোটেল-রেস্টুরেন্টে আইন অনুযায়ী অভিযানের নির্দেশ হাইকোর্টের

হোটেল-রেস্টুরেন্টে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও আইন অনুযায়ী যারা রেস্টুরেস্ট পরিচালনা করছেন, তাদের হয়রানি
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১:৭ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৪, দুপুর ১:৭ সময়
হোটেল-রেস্টুরেন্টে আইন অনুযায়ী অভিযানের নির্দেশ হাইকোর্টের ছবি : সংগৃহীত
হোটেল-রেস্টুরেন্টে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও আইন অনুযায়ী যারা রেস্টুরেস্ট পরিচালনা করছেন, তাদের হয়রানি করা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। গত ১১ মার্চ হোটেল ও রেস্তোরাঁ হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন হোটেল ও রেস্টুরেন্টে মালিকরা।

বেইলি রোড ট্র্যাজেডির পর রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সরকারের কয়েকটি প্রতিষ্ঠান। এরইমধ্যে বেশকিছু প্রতিষ্ঠান বন্ধ ও জরিমানা করা হয়েছে।

এর আগে রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ বেইলি রোডসহ রাজধানীতে সব আবাসিক ভবনে রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন।

এছাড়াও রিটে বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেপ্তার এবং আহত, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রাজউকের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প