ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয় হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

নতুন প্রধান বিচারপতির শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
নতুন প্রধান বিচারপতির শপথ আজ ছবি : সংগৃহীত

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়াবেন।


প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।


গত ২৪ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আজ শপথ গ্রহণের পর তার নিয়োগ কার্যকর হবে।


গতকাল শনিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণ করেন। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন জুবায়ের রহমান চৌধুরী।


উল্লেখ্য, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্ট এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।


জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার