ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ঢাকা-১৭'র নির্বাচন নিরপেক্ষ করতে না পারলে দায়িত্ব ছাড়ব: ডিএমপি কমিশনার

আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, ইসি সচিব মোঃ
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৩, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৩, সকাল ৯:২০ সময়
ঢাকা-১৭'র নির্বাচন নিরপেক্ষ করতে না পারলে দায়িত্ব ছাড়ব: ডিএমপি কমিশনার ইসি সচিব মোঃ জাহাংগীর আলম

আসন্ন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, ইসি সচিব মোঃ জাহাংগীর আলম। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিব জাহাংগীর আলম সভা শেষে সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে, পাশাপাশি আরো বিভিন্ন এলাকায় ৭৫টি ভোট রয়েছে। তবে ঢাকায় উপনির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে প্রথম ভোট হচ্ছে। যা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য বার্তা বলে জানান ইসি সচিব। পুলিশ প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোন সমস্যা হবে না এবার। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, উপ-নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতা দেখাতে না পারলে, নাকে খত দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবেন তিনি। ইসির নির্দেশনা অনুযায়ী, সুষ্ঠু ভোটে আইনশৃঙ্খলায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। 

পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সব এলাকার জন্য সমান গুরুত্ব দেওয়া হবে। বিবেচনায় থাকবে কোথায় ঝুঁকি বেশি, কোথায় ঝুঁকি কম। সে হিসাবে ফোর্স মোতায়েন কোথাও কমবেশি হবে।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা