ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

পদ্মা ব্যাংকের শেষ কর্মদিবস আজ

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, পদ্মা ব্যাংকের শেষ কর্মদিবস সোমবার। আগামীকাল থেকে পদ্মা ব্যাংক নামে আর
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ২:৪ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ২:৪ সময়
পদ্মা ব্যাংকের শেষ কর্মদিবস আজ ছবি : সংগৃহীত
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, পদ্মা ব্যাংকের শেষ কর্মদিবস সোমবার। আগামীকাল থেকে পদ্মা ব্যাংক নামে আর কোনো ব্যাংক থাকছে না। এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে। (১৮ মার্চ) সমঝোতা স্মারক স্বাক্ষরের পরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এসব কথা বলেন নজরুল ইসলাম মজুমদার।

তিনি বলেন, ব্যাংক একীভূত করা হলেও কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না। তবে পদ্মা ব্যাংকের কোনো পরিচালকরা এক্সিম ব্যাংকের পরিচলনা পর্ষদে থাকবেন না। আপাতত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়েও কোন সিদ্ধান্ত হয়নি। এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকই দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এ চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান আফজাল করিম।

নজরুল ইসলাম মজুমদার আরও বলেন, পদ্মা ব্যাংকে একীভূত করার ক্ষেত্রে সরকারের কোনো চাপ ছিল না, তবে সরকারের পক্ষ থেকে পরামর্শ ছিল। আমরা এটা করেছি দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে। পদ্মাকে একীভূত করা হলেও আমানতকারীদের কোন সমস্যা হবে না, সবাই নিরাপদে থাকবেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার