ঢাকা | |

আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিলেন তামিম

চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।তিনি বলেন, “আফগানিস্তানের বিপক্ষে
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৩, দুপুর ২:১৯ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৩, দুপুর ২:১৯ সময়
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসর নিলেন তামিম সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল

চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল।

তিনি বলেন, “আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।” 

হুট করেই এই সিদ্ধান্ত আমি নেইনি। অনেক আগে থেকেই চিন্তাভাবনা ছিল আমার।

বিদায়ের কথা বলতে গিয়ে এক পর্যায়ে ধরে আসে তার কণ্ঠ। মাথা নিচু করে চোখের পানি মুছতে দেখা যায় তাকে।

তিনি যে হঠাৎ এমন সিদ্ধান্ত নেবেন তা ভাবতে পারেননি সেখানে উপস্থিত সাংবাদিকেরা। হঠাৎই ১৬ বছরের কেরিয়ার থেকে অবসরের কথা জানান তামিম। তিনি বলেন, ‘‘এটাই আমার শেষ। আমি নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার ১৬ বছরের যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার পরিবারকে অনেক ধন্যবাদ।’’ তামিম আরও বলেন, ‘‘বাংলাদেশের সমর্থকদেরও একটা বড় ধন্যবাদ প্রাপ্য। আশা করছি আগামী দিনেও আপনারা আমাকে ভালবাসবেন।’’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল