ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা নিরাপত্তা জোরদার ও পুলিশি সেবা দিতে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য চায় ডিএমপি বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ তিন দিনের ব্যবধানে আবারও সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

আজ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। রোববার (৩১ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টি
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৪, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৪, সকাল ৯:৩২ সময়
আজ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ছবি : সংগৃহীত
এবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। রোববার (৩১ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।

চলতি বছর ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের মেয়েদের সামনে তাই এই সিরিজে থাকছে বাড়তি কিছু চ্যালেঞ্জ। নিজেদের ব্যাটিং ইউনিটকে বিশ্বমানের বোলিংয়ের সামনে ঝালিয়ে নেওয়ার এটাই সুযোগ জ্যোতি-ফারজানাদের সামনে। 

সবশেষ ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশি সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের দলে জায়গা পাননি। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন করে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

বাংলাদেশর সম্ভাব্য একাদশ -

মুর্শিদা খাতুন, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, রিতু মনি, দিলারা আক্তার দোলা, স্বর্ণা আক্তার, শরিফা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন