ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর

ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২৩ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৪, দুপুর ১১:২৩ সময়
হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর ছবি: সংগৃহীত
ঢাকাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা বিভাগে তাপপ্রবাহ বৃদ্ধির কারণে আরও তিন দিন এই চার অঞ্চলে হিট এলার্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বরিশাল বিভাগেও তাপমাত্রা বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাস সবচেয়ে উঞ্চতম মাস হওয়ায় এমন আবহাওয়ায় স্বাভাবিক।

এদিকে সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী