ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

নগদের কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই

নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৪, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৪, দুপুর ২:১৬ সময়
নগদের কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুই কর্মীকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ সংলগ্ন ১০ নাম্বার ব্রিজ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গুলিবিদ্ধরা হলেন- পলাশ উপজেলার চরনগরদী এলাকার রশিদ পাঠান এর ছেলে নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন (৫০) ও একই উপজেলার ইছাখালি এলাকার মৃত আমির চাঁন মিয়ার ছেলে নগদের মাঠ কর্মীর শাহিন মিয়া (২৫)।
 
নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর শহিদ মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে রায়পুরা ব্রাঞ্চে যাচ্ছিল দুই কর্মী। তারা টাকা নিয়ে হাসনাবাদ বাজার সংলগ্ন বীজের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ২ ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে। ওই সময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে নগদের সুপারভাইজার দেলোয়ার এর পেটে  ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাদের ঢাকায় প্রেরণ করা হয়। 

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত শারমীন জানান, দুইজনকেই গুলিবিদ্ধ অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, আমি ঘটনাস্থলে এসেছি।  তদন্ত শুরু করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান