ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

১৭ এপ্রিল মুজিবনগর দিবস,সভাপতিত্ব করবেন মন্ত্রী ফরহাদ হোসেন

অন্যান্যবারের মতো এবারও কেদ্রীয়ভাবে মেহেরপুরের মুজিবনগরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৪০ সময়
১৭ এপ্রিল মুজিবনগর দিবস,সভাপতিত্ব করবেন মন্ত্রী ফরহাদ হোসেন ছবি: সংগৃহীত
অন্যান্যবারের মতো এবারও কেদ্রীয়ভাবে মেহেরপুরের মুজিবনগরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী ও মেহেরপুর জেলা প্রশাসক মো. শামীম হাসান স্বাক্ষরিক কর্মসূচিতে বলা হয়েছে মুজিবনগর দিবসটি পালনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে  ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল সূর্যোদ্বয়ের সাথে সাথে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ, অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন। সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চের সামনে  গীতিনাট্য ‘সোনালী স্বপ্নের দেশ’ উপস্থাপনা। এরপর মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে  মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা। সন্ধ্যা সাড়ে ৬টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজী।

এবারের মুজিবনগর দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সিমিম হোসেন রিমি, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ,এম, খায়রুজ্জামান লিটন এবং এমপি ডা. সৈয়দা জাকিয়া নুর (লিপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এমপি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, রিাজনৈতিক ব্যক্তি আলোচনা সভায় উপস্থিত থাকবেন বলেও বলা হয়েছে।  

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার