ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যালন ডি'অর চান এমবাপ্পে

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আইএসের শীর্ষনেতা নিহত

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে শুক্রবার (৮ জুলাই) এ
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৩, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ১০ জুলাই ২০২৩, দুপুর ১২:৩ সময়
সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আইএসের শীর্ষনেতা নিহত ছবি : সংগৃহীত

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে শুক্রবার (৮ জুলাই) এ হামলা চালানো হয়। গতকাল রোববার ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত ওই আইএস নেতার নাম ওসামা আল-মুহাজের। ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) চিফ জেনারেল মাইকেল কুরিলা বলেন, ‘স্পষ্ট করে বলছি, আমরা সব অঞ্চলে আইএসআইএসের পরাজয় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা শুধু এ অঞ্চলের জন্যই নয়, এর বাইরের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ড্রোন হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি বলে দাবি করছে সেন্টকম। তবে তারা বলছে, দিনের শুরুতে হামলায় ব্যবহৃত ড্রোনগুলো রুশ যুদ্ধবিমান দ্বারা হয়রানির শিকার হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র হিসেবে দেশটিতে অবস্থান করছে রাশিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের