ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০ বারের বেশি আফটারশক, নিহত বেড়ে ২৫০ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ

খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৪, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৪, দুপুর ২:১৭ সময়
খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ ছবি: সংগৃহীত
খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। অন্যদিকে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে।

এ ছাড়া দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর বেআইনিভাবে ওষুধের মূল্য নির্ধারণ বন্ধে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ নয়, এ বিষয়ে একটি রুল জারি করেছে হাইকোর্ট। এর আগে ‘স্বেচ্ছাচারী ও আইনবহির্ভূতভাবে’ ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের ৩০ ধারা অনুযায়ী সব ওষুধের দাম নির্ধারণ করার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং একই আইনের ৭৬ ধারা অনুযায়ী একটি বিধি প্রণয়নের মাধ্যমে সব ওষুধের দাম নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারির আবেদন জানানো হয় রিটে। রুল বিচারাধীন থাকা অবস্থায় ওষুধের দাম নির্ধারণের জন্য বিচারিক নির্দেশিকা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছিল।

রিটে আরও বলা হয়, সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ওষুধের দাম নির্ধারণ করবে। কিন্তু ২০০০ সালের পর থেকে সরকার এ ধরনের কোনো গেজেট নোটিফিকেশন জারি করেনি। গত ১৫ মাসে ১১৭টি ওষুধের দাম ১৩ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু সরকারের যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দৃষ্টিপাত করেনি। ওষুধের দাম বৃদ্ধি ও নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের দায়িত্ব স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসনের মহাপরিচালকের। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেননি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে