ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইন তরুণী, বিয়ে হলো মন্দিরে

ভালোবাসার টানে হাজার মাইল দূরের দেশ ফিলিপাইন থেকে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করেছেন এক তরুণী। বুধবার রাতে ফেনী
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৬ সময়
প্রেমের টানে ফেনীতে ফিলিপাইন তরুণী, বিয়ে হলো মন্দিরে

ভালোবাসার টানে হাজার মাইল দূরের দেশ ফিলিপাইন থেকে বাংলাদেশে এসে প্রেমিককে বিয়ে করেছেন এক তরুণী। বুধবার রাতে ফেনী শহরের কালি মন্দিরে সনাতন ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। ফিলিপাইনের ওই তরুণীর নাম জেনি, বয়স ৩২ বছর। তার স্বামী নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা সুজন পাল, বয়স ৩৪। জানা গেছে, কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন সুজন পাল। সেখানেই ২০১৮ সালে জেনির সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। প্রায় আট বছরের এই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।


বিয়ের জন্য জেনি সম্প্রতি বাংলাদেশে আসেন এবং বুধবার রাতে ফেনীর কালি মন্দিরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের পর জেনি বলেন, দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতেই তিনি বাংলাদেশে এসেছেন। এখানে এসে তার খুব ভালো লাগছে এবং সবকিছুই আনন্দদায়ক মনে হচ্ছে।


অন্যদিকে সুজন পাল জানান, আট বছরের সম্পর্কের পর তাদের ভালোবাসা অবশেষে পরিণতি পেয়েছে। তারা সবার আশীর্বাদ কামনা করেছেন। মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী জানান, হিন্দু ধর্মীয় নিয়ম অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে এবং নবদম্পতির জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা