ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী ৫ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মেটাকে প্রায় ১১ হাজার কোটি টাকা জরিমানা করলো ইতালি পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ

মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান,
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৭ সময়
মালয়েশিয়ায় ১০ মাসে আটক প্রায় ৭০ হাজার অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। আবাসিক ভবন, শ্রমিকদের থাকার জায়গা, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে নির্মাণস্থল—কোথাও বাদ যাচ্ছে না তল্লাশি। এমনকি খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না অভিবাসীরা। দেশজুড়ে প্রতিদিন গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হচ্ছেন। মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে আটক করা হয়েছে ৬৯ হাজার ৭৬০ জন অবৈধ অভিবাসীকে। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


তবে ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া সর্বশেষ তথ্যে দেখা গেছে, অক্টোবর পর্যন্ত অভিযানের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮০৮টিতে দাঁড়িয়েছে। আটক অভিবাসীর সংখ্যা বেড়ে হয়েছে ৭০ হাজার ১৯৫ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করেছে রাজ্য অভিবাসন বিভাগ।


‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের তিনটি পৃথক অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। ১৮ জন কর্মকর্তার অংশগ্রহণে মোট ৩৮ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের মধ্যে ৩৪ জনকে আটক করা হয়। আমপং এলাকার কয়েকটি খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আটক করা হয়েছে ১০ জনকে। তাদের মধ্যে আটজন মিয়ানমারের এবং একজন করে ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। পরে হুলু লাঙ্গাত এলাকায় পোল্যান্ডের একজন নাগরিককেও আটক করা হয়। এ ছাড়া অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে এক নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।


অন্যদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে মালয়েশিয়া সরকার চালু রেখেছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি—পিআরএম ২.০। এর মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। এই কর্মসূচির আওতায় বৈধ অনুমতিপত্র না থাকা কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বিদেশিরা নির্ধারিত শর্ত পূরণ করে দেশে ফিরতে পারবেন। অপরাধের ধরন অনুযায়ী দিতে হবে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং ২০ রিঙ্গিত বিশেষ পাসের ফি। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।


অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত। তবে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ থাকলেও অভিযান বন্ধ হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি অব্যাহত থাকবে। ফলে বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক হওয়ার ঝুঁকি আরও বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা