ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম অবশেষে দেশে
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়া বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম অবশেষে দেশে ফেরার বিমানে উঠেছেন। রোববার দিবাগত রাতে তিনি নিরাপদে ফ্লাইটে উঠেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, তিনি এখন নিরাপদে বিমানে আছেন এবং ইনশাআল্লাহ সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন। এ সময় তিনি তার জন্য দোয়া ও খোঁজখবর নেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এর আগে ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল তার। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়। ফলে তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। মুশফিকের সঙ্গে সেখানে আরও অনেক বাংলাদেশি যাত্রীও আটকা ছিলেন। অনিশ্চয়তার মধ্যে তারা কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বেগে ছিলেন।


এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, পুরো বিষয়টি সরকারিভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং মুশফিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দ্রুতই নিরাপদে দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।


অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফেরার পথে রয়েছেন মুশফিকুর রহিম, যা তার ভক্তদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা