ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম অজিত দোভালের সঙ্গে টানা দুই দিনের বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে ভেনেজুয়েলা মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ১০ সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা চাইল ওজোপাডিকো আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব তারা যা বলে আমি তাই করি: ট্রাম্প কলম্বিয়ায় ভূমিকম্পে ৭০ বারের বেশি আফটারশক, নিহত বেড়ে ২৫০ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস
  • আপলোড সময় : ২ মে ২০২৪, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২ মে ২০২৪, দুপুর ১০:১ সময়
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ছবি: সংগৃহীত
চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান বুধবার দিবাগত রাত ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। রাতেই মেডিকেল বোর্ড বসে চিকিৎসার পরবর্তী বিষয়গুলো ঠিক করবে।

এর আগে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশানের বাসা থেকে বেরিয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। গত ২ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। সে সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেছিলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার জন্য সুপারিশ করে মেডিকেল বোর্ড।

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ৩০ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে