ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই ক্লাবের চিঠি চালাচালি, আজ হচ্ছে না ফেডারেশন কাপের ফাইনাল সরকারের অতি সুশীলতা এবং বিএনপির ত্যাগীরা কোনঠাসা হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

ব্যাংক খাতকে টেনে তুলে অগ্রাধিকার দিতে হবে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছেন, বাংলাদেশের ব্যাংক খাতকে দুর্বল অবস্থা থেকে টেনে তুলে অগ্রাধিকার দিতে হবে। সরকারের উচিত
  • আপলোড সময় : ৯ মে ২০২৪, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ৯ মে ২০২৪, দুপুর ১১:৩১ সময়
ব্যাংক খাতকে টেনে তুলে অগ্রাধিকার দিতে হবে: আইএমএফ ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছেন, বাংলাদেশের ব্যাংক খাতকে দুর্বল অবস্থা থেকে টেনে তুলে অগ্রাধিকার দিতে  হবে। সরকারের উচিত হবে খেলাপি ঋণ কমিয়ে আনার যথাযথ কৌশল তৈরি করে তা বাস্তবায়ন করা। টেকসই আর্থিক খাত তৈরির জন্য বাংলাদেশ ব্যাংকের উচিত হবে চলমান ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি দরকার করপোরেট সুশাসনের উন্নয়ন ও আইনি কাঠামোর সংস্কার।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি থেকে দুই কিস্তিতে ১০০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। আইএমএফের নির্বাহী পর্ষদের অনুমোদন সাপেক্ষে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পাওয়ার কথা চলতি মাসেই। এর আগে দুই সপ্তাহের জন্য ঢাকায় এসে আইএমএফের দল ঋণ কর্মসূচির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক শুরু করে গত ২৪ এপ্রিল। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের সঙ্গে বৈঠকের মাধ্যমে গতকাল তা শেষ করে আইএমএফ।
এদিকে আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আইএমএফের দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১১ কোটি মার্কিন ডলার। এ লক্ষ্যমাত্রা ৫৩৬ কোটি ডলার কমিয়ে ১ হাজার ৪৭৫ কোটি ডলারে নামিয়েছে সংস্থাটি।

রিজার্ভ সংরক্ষণে ১৬ মাসে কয়েক দফা ব্যর্থ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয় লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে গত মঙ্গলবার অনুষ্ঠিত আইএমএফের বৈঠকে রিজার্ভের লক্ষ্য কমানোর সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এর আগেও রিজার্ভ রাখার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তখন সরকারের অনুরোধে আইএমএফ লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছিল।

আইএমএফের গবেষণা বিভাগের ক্রিস পাপাজর্জিও বলেন, ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে বাণিজ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণে, ব্যবসায়ের পরিবেশ উন্নয়ন ও সুশাসনে জোর দিতে হবে। জিডিপির দশমিক ৫ শতাংশ হারে কর-রাজস্ব যাতে বাড়ে, আগামী বাজেটে সে জন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার।

আইএমএফ গত মাসে বলেছিল, চলতি অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ। গতকাল সংস্থাটি তা কমিয়ে ৫ দশমিক ৪ শতাংশের কথা বলেছে। যুক্তি হিসেবে আমদানি সংকোচনের কথা উল্লেখ করেছে সংস্থাটি। তবে এ–ও বলেছে, আগামী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে। ক্রিস পাপাজর্জিও বলেন, সামষ্টিক অর্থনীতি ধীরে ধীরে টেকসই হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপও কমে আসবে। বাড়বে আমদানি।

ক্রিস পাপাজর্জিও বলেন, আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য কমে যাওয়ার কারণে আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ২ শতাংশ হতে পারে। সুদের হার বেশি হওয়ার পরও মূল্যস্ফীতি বেশি—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, ‘মূল্যস্ফীতি কমতির দিকে আছে বলে আমাদের কাছে তথ্য আছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে