ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

বাংলাদেশেরসহ ১৪৩ ভোট, ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদের প্রস্তাব পাস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসঙ্ঘে ভোটাভুটি হয়েছে। এতে দেশটির পক্ষে বাংলাদেশসহ মোট ১৪৩টি দেশ ভোট দিয়েছে। আর
  • আপলোড সময় : ১১ মে ২০২৪, সকাল ৮:৩০ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৪, সকাল ৮:৩০ সময়
বাংলাদেশেরসহ ১৪৩ ভোট, ফিলিস্তিনকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদের প্রস্তাব পাস ছবি: সংগৃহীত
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসঙ্ঘে ভোটাভুটি হয়েছে। এতে দেশটির পক্ষে বাংলাদেশসহ মোট ১৪৩টি দেশ ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে নয়টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। শুক্রবার ১০ মে নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটি উত্থাপিত হয়।

প্রস্তাবে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারো ভোটাভোটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা। পরে ১৪৩টি দেশের ভোটে প্রস্তাবটি পাস হয়।

গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারো ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসঙ্ঘের সদস্যভুক্ত চারভাগের তিন ভাগ দেশ ভোট দিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজকের এই ভোটটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, এটির মাধ্যমে তারা বেশকিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে। সেই সাথে ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে, সেটি এই ভোটের মাধ্যমে আবারো প্রকাশ পেয়েছে।

‘বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে’- এমন মন্তব্য করে জাতিসঙ্ঘের ভোটকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, প্রস্তাব পাস থেকে প্রমাণিত হয়েছে যে বিশ্ব ফিলিস্তিনের জনগণের অধিকার ও স্বাধীনতার সাথে এবং ইসরাইলের দখলদারির বিরুদ্ধে দাঁড়িয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী