ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

সকালের বৃষ্টিতে ডুবে আছে রাজধানীর বিভিন্ন এলাকা

ভোর থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির
  • আপলোড সময় : ১১ মে ২০২৪, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৪, দুপুর ২:৪৩ সময়
সকালের বৃষ্টিতে ডুবে আছে রাজধানীর বিভিন্ন এলাকা ছবি: সংগৃহীত
ভোর থেকেই ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সঙ্গী হয় কালবৈশাখী। পরে প্রায় এক ঘণ্টা গগণ চিরে অঝোরে ঝরেছে বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েন অফিসগামীসহ জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া মানুষ।

শনিবার (১১ মে) সকালে ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রীতিমোতো জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল ছাড়াও হাতিরঝিলের কিছু অংশে।

এ ছাড়া বৃষ্টিতে পানি জমে খামারবাড়ি থেকে ফার্মগেট, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেটে যাওয়ার নতুন রাস্তায়, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা ছাড়াও মোহাম্মদপুরের কিছু অংশে। এর বাইরেও ইসিবি, মেরুল বাড্ডাসহ গুলশান লেকপাড় এলাকায়ও মূল সড়ক ও আশপাশের অলিগতিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এদিকে, দুপুর পর্যন্ত পানিতে ডুবে আছে মিরপুর ১০ এর সেনপাড়া পর্বতা এলাকা থেকে শুরু করে কাজীপাড়া হয়ে পূর্ব শেওড়াপাড়ার মূল সড়ক। সেই সঙ্গে অলিগলিতেও দেখা গেছে পানি। ফলে সড়কেও ক্ষণে ক্ষণে যানবাহনের জটলা তৈরি হতে দেখা যায়।

অন্যদিকে, এসব এলাকায় সড়কের পাশে থাকা ফার্নিচার ছাড়াও বিভিন্ন শোরুম ও দোকানগুলোতেও বৃষ্টির পানি দেখা গেছে। আবার পানি নেমে না যাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকেও মূল সড়ক থেকে ফুটপাত পর্যন্ত ডুবে থাকা পানি মারিয়েই গন্তব্যে যেতে দেখা যায় স্কুলগামী শিক্ষার্থীসহ জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে