ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর এভাবে দেশ চালানো যাবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫

তিন দেশের শিল্পীর সঙ্গে জেফারের ‘স্পাইসি’

ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয় কিছু ইংরেজি গান কাভার করে পরিচিতি পান জেফার রহমান। পরবর্তী সময়ে মৌলিক ইংরেজি গান নিয়ে
  • আপলোড সময় : ১২ মে ২০২৪, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ১২ মে ২০২৪, দুপুর ১১:২৪ সময়
তিন দেশের শিল্পীর সঙ্গে জেফারের ‘স্পাইসি’ জেফার রহমান | ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয় কিছু ইংরেজি গান কাভার করে পরিচিতি পান জেফার রহমান। পরবর্তী সময়ে মৌলিক ইংরেজি গান নিয়ে একক অ্যালবাম প্রকাশ করেন। ইংরেজির পাশাপাশি বাংলা গানও করেন জেফার। গেয়েছেন সিনেমা ও ওয়েব কনটেন্টে। বাংলা গানে মনোযোগ দিতে কিছুদিন ইংরেজি গান থেকে দূরে ছিলেন। ২০১৯ সালে সর্বশেষ গেয়েছিলেন ‘ডার্টি ট্রিকস’। পাঁচ বছরের বিরতি পেরিয়ে নতুন ইংরেজি গান নিয়ে ফিরছেন জেফার। আজ ওকে ব্রাদার্স ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে তাঁর নতুন গান ‘স্পাইসি’।



গানটি লিখেছেন গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত আমেরিকান সংগীতশিল্পী র্যাচেল ওয়েস্ট। স্পাইসির সংগীত প্রযোজনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির, তাঁর সঙ্গে আছেন বলিউডের ডিজে সঞ্জয়। র্যাপ অংশটুকু গেয়েছেন হেজেল রোজ। জেফার বলেন, ‘স্পাইসি গানটি মূলত দেশের বাইরের শ্রোতাদের জন্য করা। তাঁরা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, সেভাবেই গানের কথা, সুর ও সংগীতায়োজন করা হয়েছে। অনেক দিন পর ইংরেজি গান করলাম। আমার সঙ্গে গেয়েছেন যুক্তরাষ্ট্রের হেজেল রোজ। ফুয়াদ ভাইয়ের সঙ্গে সংগীত প্রযোজনা করেছেন বলিউডের সঞ্জয়। তাই এ গানটিকে ইন্টারন্যাশনাল কোলাবরেশন বলা যায়। ওকে ব্রাদার্সের উদ্দেশ্য হলো, বাংলাদেশের গান ও শিল্পীদের যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রোমোট করা। স্পাইসি দিয়ে এই যাত্রা শুরু হলো। খুব উত্তেজনা কাজ করছে নিজের মধ্যে।’

দীর্ঘদিন পর ইংরেজি গান করা প্রসঙ্গে জেফার বলেন, ‘ইংরেজি গান দিয়েই আমার সংগীতজীবনের শুরু। মাঝে বাংলা গানে মনোযোগ দিতে ইংরেজি গান থেকে দূরে ছিলাম। বাংলায় গান লেখা, সুর করা এবং গাওয়া ঠিক করাই ছিল উদ্দেশ্য। ইতিমধ্যে কয়েকটি বাংলা গান করেছি। গত বছর ফুয়াদ ভাই যখন এই গানটির কথা আমায় জানান, তখন মনে হয়েছিল, এটা তো আমার কমফোর্ট জোন। গ্র্যামি অ্যাওয়ার্ডে যখন গিয়েছিলাম সে সময় রেকর্ড করেছি। গত বছর লস অ্যাঞ্জেলেসে মিউজিক ভিডিওর শুটিং করি।’



গানের মানুষ জেফার সম্প্রতি নাম লিখিয়েছেন অভিনয়ে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ ওয়েব ফিল্মে দেখা গেছে তাঁকে। তবে এই মুহূর্তে গান নিয়েই জেফারের সমস্ত ব্যস্ততা। জেফার বলেন, ‘হুট করেই অভিনয়ে আসা। সামনে ভালো কোনো প্রজেক্ট পেলে আবারও অভিনয় করব। এই মুহূর্তে গান নিয়েই সময় কাটছে। বেশ কিছু গান নিয়ে কাজ করছি। এ বছর সেগুলো প্রকাশ পাবে।’ জেফার জানালেন, নিজের প্রথম বাংলা গানের অ্যালবাম প্রস্তত করছেন তিনি। ইচ্ছা আছে দ্রুততম সময়ে অ্যালবামটি শ্রোতাদের সামনে নিয়ে আসার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প