ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে কৃষকের বাড়ি চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) বিকেলে
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৪৮ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, সকাল ৮:৪৮ সময়
সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে কৃষকের বাড়ি চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারিপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল-মামুন (২৯), টুকরা ছোনগাছা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহীম মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণ মহল্লার লুৎফর চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী বাবু (৫২), দত্তবাড়ী গ্রামের মৃত মোজাহারের ছেলে সাগর আলী ওরফে শহিদুল (৪০), চিলগাছা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বাবু মিয়া (৩২) ও পশ্চিম দত্তবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৭)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি গভীর রাতে সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের বাড়িতে মুখে মাফলার পেঁচিয়ে ছয়জন প্রবেশ করেন। এ সময় তারা পিবিআই পরিচয় দিয়ে আমজাদ শেখকে মাদক কারবারি বলে ভয়-ভীতি দেখিয়ে নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন পর আবারও একইভাবে তার বাড়ি থেকে ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নেন। পরে এ ঘটনায় কৃষক আমজাদ শেখ সিরাজগঞ্জ সদর থানায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। সেই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?