ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই ক্লাবের চিঠি চালাচালি, আজ হচ্ছে না ফেডারেশন কাপের ফাইনাল সরকারের অতি সুশীলতা এবং বিএনপির ত্যাগীরা কোনঠাসা হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

আকুর বিল পরিশোধ করায় রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়নের ঘরে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৬৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়ন ডলারের ঘরে। এর ফলে দেশের
  • আপলোড সময় : ১৪ মে ২০২৪, সকাল ৮:১৫ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৪, সকাল ৮:১৫ সময়
আকুর বিল পরিশোধ করায় রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়নের ঘরে ছবি: সংগৃহীত
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৬৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছে ১৮ বিলিয়ন ডলারের ঘরে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। তা ছাড়া সোমবার (১৩ মে) বিকেলে আকুর বিল পরিশোধের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবা উল হক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার (বিপিএম-৬) বা ১৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আকুর ১৬৩ কোটি ডলার দায় পরিশোধের পর রিজার্ভের পরিমাণ দাঁড়ালো এক হাজার ৮১৯ বিলিয়ন ডলার (বিপিএম-৬) বা ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
সোমবার পর্যন্ত সময়ে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলারে। ২০১৪ সালের শুরুর দিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়ানোর পর আর কখনও নিচে নামেনি। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ দুই হাজার ৩৬৪ কোটি ২০ লাখ মার্কিন ডলারে।
    
আকু একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। একসঙ্গে দায় পরিশোধ এটিই বড়। সোমবার মার্চ-এপ্রিলের আমদানি বিল বাবদ ১৬৩ কোটি ডলার বিল পরিশোধ করা হয়। আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ। দুই কিস্তি ইতোমধ্যে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দ্বিতীয় কিস্তি পরিশোধের আগে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষ করেছে। এ সময়ে রিজার্ভের পরিমাণ ১৮ বিলিয়নে ঠেকল। উল্লেখ্য, গত ১০ বছরের মধ্যে কখনো ২৫ বিলিয়নের নিচে নামেনি রিজার্ভ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে