ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার'

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৭ পদে ৩৭ জনকে নিয়োগ দেবে। প্রার্থীরা আগামী ২৩ জুলাই
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ১২:৪৭ সময়
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ৭ পদে ৩৭ জনকে নিয়োগ দেবে। প্রার্থীরা আগামী ২৩ জুলাই সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি-৮০ শব্দ বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ, বাংলায়-২৫ শব্দ।

বেতন: গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০ টাকা) 

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজি-৭০ শব্দ বাংলায়-৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি-৩০ শব্দ, বাংলায়-২৫ শব্দ। 

বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা) 

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতক ডিগ্রি বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন। 

বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা) 

পদের নাম: হিসাবরক্ষক

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। 

বেতন: গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০ টাকা) 

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ, বাংলায়-২০ শব্দ। 

বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) 

পদের নাম: স্টোরকিপার

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন। বেতন: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) 

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ২১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স আগামী ১ আগস্ট তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদন পদ্ধতি: স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।আবেদনের শেষ সময়: আগামী ১৪ আগস্ট ২০২৩ পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?