ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাসায় মধ্যরাতে পুলিশের হানা: ৮৫ তরুণ-তরুণীকে কারাদণ্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও 'সফট পাওয়ার' হিসেবে গড়ে তোলার ঘোষণা অর্থমন্ত্রীর স্পেনে বিরল রাজকীয় সম্মাননায় ভূষিত মেসি: একমাত্র অ্যাথলেট হিসেবে অর্জন করলেন ঐতিহাসিক অ্যাওয়ার্ড ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা: সানায় নিহত অন্তত ৩, আহত বহু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিপরীতে আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা ইরানের; মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা ডিএসসিসির অবকাঠামো সংস্কারে ৭১৪ কোটি টাকার উদ্যোগ, একনেকে উঠছে ১৫ প্রকল্প চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিকাণ্ড: জানালা দিয়ে বস্তু নিক্ষেপের অভিযোগ গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও ৩ সদস্যকে মারধর অরুণাচলে মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে জোরদার আন্দোলন: যৌথ বাহিনীর টিয়ার গ্যাস, থমথমে পরিস্থিতি শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

সাকিবের আগে কেবল সনাৎ জয়সুরিয়া

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠে নামবেন আর রেকর্ড হবে না এমনটা যেন বিরল ঘটনা। ক্রিকেট
  • আপলোড সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ১১ জুলাই ২০২৩, দুপুর ৪:২৩ সময়
সাকিবের আগে কেবল সনাৎ জয়সুরিয়া সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান মাঠে নামবেন আর রেকর্ড হবে না এমনটা যেন বিরল ঘটনা। ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডে নিজের নাম বসিয়েছেন। মাঠের পারফরম্যান্সে এই বিশ্বসেরা অলরাউন্ডার গেল এক যুগ ধরে নিজেকে প্রমাণ করে চলেছেন।

সর্বশেষ ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে বিশ্বের নবম বোলার হিসেবে ঘরের মাঠে ৪০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। একইসঙ্গে এই কীর্তি গড়ার দিক থেকে তিনি পঞ্চম স্পিনার এবং প্রথম বাঁ-হাতি বোলার। এছাড়া ‘৪০০’ উইকেট নেওয়া ৯ বোলারের মধ্যে সেরা স্ট্রাইকরেটও সাকিবেরই। এমনকি প্রতি ৪২.৬ বলের পর তিনি একটা করে উইকেট নিয়েছেন। যেখানে তিনিই সবার শীর্ষে।

আজ শেষ ওয়ানডেতে আরেকটি ভিন্ন রেকর্ড গড়লেন সাকিব। এদিন নাজিবুল্লাহ জাদরানকে ফেরানোর মধ্যে দিয়ে ওয়ানডে ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩০৫। যেখানে বাঁহাতি স্পিনার হিসেবে উইকেটশিকারির তালিকায় সাকিবের সাথে যৌথভাবে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। তবে কিউই এই স্পিনারের থেকে ৬০ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন সাকিব। 

এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে ওয়ানডে ইতিহাসে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে আর কেবল সনাৎ জয়সুরিয়ার। আর ১৮ উইকেট সংগ্রহ করলেই সাকিব স্পর্শ করবেন জয়সুরিয়াকে। এদিকে আর ২৬ উইকেট সংগ্রহ করলে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট হবে সাকিবের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা