ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

বৃষ্টিতে ভিজে চলছে পাল্টা-পাল্টি সমাবেশ

দেশের বৃহত দুটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ চলছে। দল দুটির সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন ঢাকার নয়াপল্টন ও
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৩, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৩, দুপুর ৪:৩৭ সময়
বৃষ্টিতে ভিজে চলছে পাল্টা-পাল্টি সমাবেশ বৃষ্টিতে ভিজে চলছে পাল্টা-পাল্টি সমাবেশ

দেশের বৃহত দুটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ চলছে। দল দুটির সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন ঢাকার নয়াপল্টন ও বায়তুল মোকাররম এলাকায়।

আজ দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়। মানুষের ‘ভোটাধিকার’ আদায়ের দাবীতে বিএনপি নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেই সমাবেশস্থলে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনছেন।

অন্যদিকে বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন। ইতোমধ্যে তাদের অনেকেই বক্তব্য রেখেছেন। বৃষ্টিবাধার মধ্যেই সমাবেশ সফল করতে সেখানে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।

এসময় ঢাকায় সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন।

এর আগে গত দশই ডিসেম্বর ঢাকায় নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েও পারেনি বিএনপি এবং তখন এ নিয়ে পুলিশের সঙ্গে দলটির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছিলো।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক